Thursday, 26 April 2012



আটকে আছি প্রথম স্তবকেই(৩)।।

আধুনিক জীবন তবু পাথর প্যাকেটে দেশলাই,
নিমেষেই কেন খুলে যায় ছেঁড়া কাগজের সেলাই?
আমার বইয়ের হলদে পাতা সাদা হল কবে?
হাতছানির হাত ধরে খাপছাড়া হলাম এইসবে।
আমি কি নিজেই আমার দেশের রাজধানি?
যদি হয় তবে শ্ত্রুর আক্রমন,কোন হরমোন নিঃসরন তা জানি।
আনন্দের বাজার প্রতিদিন বিকোচ্ছে সুখ আর আমন্,
তবু ভুত আর ভবিষ্যতের লড়াই-এ কেন মত্ত বর্তমান?

এসব প্রশ্ন শুরুতেই,
কারন আটকে আছি প্রথম স্তবকেই।।


No comments:

Post a Comment